মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোস্তফা কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মু. ইত্তেখারুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদ্ওয়ান আহমদ।

বৃহস্পতিবার ১৭ আগস্ট)বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

গত ৬ সেপ্টেম্বর (বুধবার) ফোরামের নবনির্বাচিত সভাপতি মু. ইত্তেখারুল ইসলাম সিফাত ওসাধারণ সম্পাদক রেদ্ওয়ান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ কার্য বর্ষের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয় ।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপত মোঃ সাইফুল মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সম্রাট চৌধুরী ,অর্থ সম্পাদক মোঃ আজিজুল হক,দপ্তর সম্পাদক নাসরিন সুলতানা হিরা, উপ-দপ্তর সম্পাদক আজিজুল হক রাহি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবির হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন মিহির, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিসবাহুল জান্নাত তারিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদি সরকার এবং দুইজন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে মারজান হোসেন এবং হাসবা বেগম।

উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |