মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
জামাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগ।
সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল। এছাড়াও বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। প্রধান প্রশিক্ষক সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান ক্যামেরা সেটিং, ক্যামেরা পিক্সেল, ফটো আকৃতির অনুপাত স্ক্রিনে ৪:৩ অথবা ১৬:৯ ট্যাপ করা, ঐউজ উন্নত করা, কনসালটিং জার্নালিজম, ভিডিও এডিটিং, ক্যামেরা পেনস্টাইন, ক্যামেরা টিল ডাউন, ক্যামেরা আপ-ডাউন, মেমোরি স্টোরেজ সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।
তিনি আরও বলেন, মুঠোফোন বা মোবাইল শুধু কথা বলা বা এসএমএস আদান প্রদানের যন্ত্র হিসেবে সীমাবদ্ধতা পেরিয়েছে প্রায় এক দশক হতে চলল। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেয়ার আগ্রহ দিনে দিনে যেমন বাড়ছে, ঠিক তেমনি এই পেশা পরিশীলনে যুক্ত হচ্ছে নানান আধুনিক প্রযুক্তি। এই মুঠোফোন আর সাংবাদিকতা একত্রে জন্ম দিচ্ছে সহজ, দ্রুত ও স্বচ্ছ খবর প্রদানের নিশ্চয়তা আর তাই সাংবাদিকতার জগতে মোবাইল জার্নালিজম এবং ডিজিটাল স্টোরিটেলিং উল্লেখযোগ্য প্রেক্ষাপট হিসেবে স্থান করে নিয়েছে।