মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

নোবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

নোবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

নোবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

রাজু মিয়া, নোবিপ্রবি : ‘Pharmacy Strengthening Health System’ প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত উদযাপিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ এর আয়োজন করে। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ একটি শোভাযাত্রার আয়োজন করে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভুঞা। এছাড়াও শোভাযাত্রায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ফার্মেসী এবং ফার্মাসিস্ট যেকোন দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মূখ্য ভুমিকা পালন করে। দেশ ও দেশের মানুষের উন্নয়নে তারা আড়ালে কাজ করে যায়। আশা করি, দেশ গঠনে ফার্মাসিস্টরা ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা রক্ষায় কাজ করে যাবে।

বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, দেশের ফার্মাসিস্ট স্বাস্থ্যসেবা নিশ্চিতে নীরবে কাজ করে। স্বাস্থ্য রক্ষায় ঔষধ ও ঔষধের মান বৃদ্ধিতে ফার্মাসিস্টরা নিরলসভাবে কাজ করে। আমি চাই, এই সেবা আরো বৃদ্ধি করতে দেশের প্রতিটি স্তরে ফার্মাসিস্টদের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

উন্নত বিশ্বের মতো হসপিটাল ও ক্লিনিক্যাল ফার্মেসী চালু করে ফার্মাসিস্টদের সরাসরি রোগীদের সেবা দেবার সুযোগ সৃষ্টি করতে হবে। এতে দেশের স্বাস্থ্যখাত এবং মানুষের স্বাস্থ্য উভয়দিকের উন্নতি নিশ্চিত হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |