মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি ) পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ৩০ অক্টোবর থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এসএসসি পরীক্ষার ফরম অনলাইনে পূরণ ও প্রয়োজনীয় ফি পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আজ দুপুরে বিএনপির যুব সমাবেশ
গতকাল রোববার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণে নানা নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় জানানো হয়, শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর দেওয়া হবে। সম্ভাব্য তালিকা থেকে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।