মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

দা-কুমড়া সম্পর্ক !

দা-কুমড়া সম্পর্ক !

দা-কুমড়া

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই শাকিবের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে সম্পর্ক আগেও ভালো ছিল না, ছাড়াছাড়ির পরও উন্নতি হয়নি। ঢালিউডের দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ। এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমন এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারে ৩ জনের মৃত্যু

 

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি, এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

অপু বিশ্বাস :
‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। অপুর কথায়, এক বাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

তবে বুবলীকে ঘৃণা করলেও তাঁর ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন।

বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শবনম বুবলী :

সেখানে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

এই স্ট্যাটাসে কারেও নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই বুবলী দিয়েছেন তা স্পষ্ট। এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু কি মন্তব্য করেন।

 

প্রতিদিনের কাগজ  .ম

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |