মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শান্তি সমাবেশে ছাত্রলীগের মারামারি

শান্তি সমাবেশে ছাত্রলীগের মারামারি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে মারামারি ও লাঠি ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাংবাদিক, পুলিশসহ আহত ২৮ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর দেড়টা থেকে মঞ্চে বক্তব্য শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি-ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।

এ সময় মঞ্চ থেকে মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |