মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বিএনপির টানা তিন দিনের অবরোধকালে নিজেদের করণীয় নির্ধারণ করতে যৌথসভায় বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে দলটির নেতারা।
আরও পড়ুন: ভারতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণ, হতাহত ৪৬
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা এ যৌথসভায় আমন্ত্রণ পান।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করছেন।
সূত্র জানিয়েছে, এ বৈঠক থেকে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ ও মাঠে বিএনপিকে মোকাবিলায় নিজেদের কৌশল নির্ধারণ করা হবে। বৈঠকে কেন্দ্রীয় নেতারা শাখা নেতাদের এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন।