মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ড্যাফোডিলের শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষ: বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা

ড্যাফোডিলের শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষ: বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা

ড্যাফোডিলের

নিজস্ব সংবাদদাতা:  আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৬ নভেম্বর) সকালে এলাকায় থমথমে পরিস্থিতি দেখা গেছে। গতকাল রোববার রাতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: দু-একটি ছাড়া চলছে না দূরপাল্লার বাস

এসময় শিক্ষার্থীদের ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে যেতে দেখা গেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিইসি বিভাগের শিক্ষার্থী তানভীন  বলেন,রোববার রাতে সে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমাদের আবাসিক হলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। যার কারণে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। এটা চিন্তা করেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে। ৬ নভেম্বর থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা শিক্ষার্থীরা ভোর থেকেই বাড়িতে রওনা হয়েছে।

উক্ত বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলের কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক- কে তিনি বলেন,৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যে সকল ছাত্র ছাত্রীর বাসা কাছাকাছি আছে তারা সবাই চলে যাচ্ছে আর যাদের বাসা দূরে আছে অবরোধে বাস বন্ধ থাকার কারণে তারা এই মুহূর্তে বাসায় যেতে পারচ্ছে না তাদের জন্য কলেজের ম্যাচ খোলা আছে। এছাড়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিমের কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষ ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা দিয়েছে। বর্তমান নিরাপত্তা নিশ্চিতে আমরা এলাকায় অবস্থান করছি,এছাড়া শিক্ষার্থীরা সকাল থেকেই বাড়িতে  যাচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |