মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল

সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল

নিজস্ব  প্রতিবেদক:  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ৪৬০ টহল টিম মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া রাজধানীরসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।

গত কয়েকদিনে অবরোধ এবং হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এসব টিম কাজ করেছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |