মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল

বিনোদন  ডেস্ক: রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক জেলা শামীম আহমেদ।

তিনি বলেন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এরমধ্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এ তিনজনের মধ্যে দুজনের তথ্য সঠিক ছিল না। একজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়। এ বিষয়ে মাহিয়া মাহির বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |