মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

কখনো ভাবিনি অপু বিশ্বাস কলটা রেকর্ড করবে: ফারজানা মুন্নী

কখনো ভাবিনি অপু বিশ্বাস কলটা রেকর্ড করবে: ফারজানা মুন্নী

বিনোদন  ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফোন কল রেকর্ড ভাইরাল হওয়ার পর এ নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তবে ফোনালাপ প্রসঙ্গে সরাসরি অপু বিশ্বাসকে অভিযুক্ত করেছেন ফারজানা মুন্নী। তিনি বলেছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন।সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন মুন্নী। এ সময় তাপসও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন শাহরিয়ার নাজিম জয়।

ফোনালাপ প্রসঙ্গে ফারজানা মুন্নী বলেন, বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমি মেন্টালি ডিস্টার্বড (মানসিকভাবে বিরক্ত) ছিলাম। একদিন রাত ৩টার দিকে আমার নম্বরে অপু বিশ্বাস কল দেন। সে আমাকে জানান, তার জীবনে বুবলী কী কী করেছেন। অপুর কথা শুনে আমি কনফিউজড (বিভ্রান্ত) হয়ে যাই। ভাবতে শুরু করি, তাহলে কী বুবলী আমার সঙ্গেও এমন কিছু করবে? যেহেতু আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম, সেটা বুঝেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গেছে। আমি উত্তর দিয়েছি। কিন্তু কখনো ভাবিনি সে আমাদের কলটা রেকর্ড করবে। তিনি বলেন, পুরো বিষয়টি আমি তখন টেরও পাইনি। যে ক্লিপটা ভাইরাল হয়েছে, সেটা কিন্তু এডিট করা। সেখানে শুধু আমার কথা বলার অংশটুকুই রাখা হয়েছে। এ ঘটনায় আমি কষ্ট পেয়েছি। তাদের সবকিছু ঠিক করার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। সে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক।

ফারাজান ‍মুন্নী আরো জানান, অপুর কাছ থেকে এমন কথা শুনে তিনি তাপসকে কিছুটা সন্দেহও করেছিলেন। ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে এখন তাদের সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।অনুষ্ঠানের এক পর্যায়ে তাপস জানান, তাদের ঘোষিত ‘খেলা হবে’ সিনেমাটির কাজ যথা সময়ে শুরু হবে। এতে বুবলী অভিনয় করবেন।বুবলীকে নিয়ে সাম্প্রতিক আলোচনা সিনেমার কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি জানান। এতে ফারাজানা মুন্নীও একমত পোষণ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |