মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

চাকরিয়ায় পিকনিক বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৪

চাকরিয়ায় পিকনিক বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৪

মনসুর আলম মুন্না কক্সবাজার: কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে লেগুনা ও বাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রোদ্র।নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন

এসময় আহত হওয়াদের নাম-পরিচয় তৎক্ষণাৎ জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। এস আই খোকন রোদ্র জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামমুখী লেগুনা (চট্টমেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।

তিনি আরো জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |