মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার

যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার

যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার

খুলনা  প্রতিনিধি :  খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিন্ডা খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক ও খুলনা অনলাইন সেলারস গ্রুপের সভাপতি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। খুলনা সদর থানার ওসি কামাল হোসেন জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: পদ্মায় ফেরিডুবি : ভেসে যাচ্ছে ট্রাক, বাঁচাও বাঁচাও আহাজারি

এদিকে, খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, কথিত নাশকতা মামলায় বিকেলে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী লিন্ডাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে। বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

 

 

 

 

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |