মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বাড়িতে আগুন, বিপদ থেকে রক্ষা পেলেন অভিনেত্রী

বাড়িতে আগুন, বিপদ থেকে রক্ষা পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্কঃপ্রতিদিনের মতোই রান্নাঘরে গিয়েছিলেন। কিন্তু গ্যাসের চুলা জ্বালতে গিয়েই বিপত্তি ঘটেছে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

এ ঘটনাটি ঘটেছে ১৫ জানুয়ারি রাতে। রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টির ইঙ্গিত দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, ‘অল্পের জন্য আজ রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’পূজা এখন কলকাতাতেই রয়েছেন। এ প্রসঙ্গে পূজা বললেন, ‘গ্যাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়।’ তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হন পূজা।তিনি আরও বললে, ‘গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।’অভিনেত্রী পূজা মুম্বাইয়ের ছোটপর্দায় আলোচিত মুখ বাঙালি। তবে বলিউডের পাশাপাশি টালিউডেও তিনি পরপর কাজ করছেন। বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |