মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ইয়ামি গৌতমের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

ইয়ামি গৌতমের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। অভিনেত্রীর সর্বশেষ ছবি দেখে এমন গুঞ্জনই শুরু হয়েছে অনুরাগীদের মাঝে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। সম্প্রতি স্বামী আদিত্য ধরের সঙ্গে বান্দ্রায় দেখা গেছে অভিনেত্রীকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এমন প্রশ্ন উঠছে।

অভিনেত্রীর পরনে ছিল গোলাপি সালোয়ার। সাংবাদিকদের দেখে হাসিমুখে ছবির জন্য পোজও দেন অভিনেত্রী। কিন্তু ওড়না দিয়ে নিজের শরীরের মধ্যভাগ ঢেকে রাখেন। অভিনেত্রীর সেই ভিডিও অনলাইনে আসতেই ধীরে ধীরে গুঞ্জন শুরু হয়। নিজের বেবি বাম্প ঢেকে রাখছেন অভিনেত্রী, এমনটাই ধারণা অনেকের। অনুরাগীদের অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, ‘অভিনেত্রী কি অন্তঃসত্ত্বা?’ কেউ কেউ আবার ইয়ামিকে শুভেচ্ছাও জানিয়ে দিচ্ছেন।

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ভেসে বেড়াচ্ছে গুঞ্জন হয়ে। অভিনেত্রীর সর্বশেষ ছবিতেও তারই আভাস পাচ্ছে অনেকে। উল্লেখ্য, হিমাচল প্রদেশের মেয়ে ইয়ামি। ২০২১ সালে সেখানেই বিয়ে সারেন আদিত্যর সঙ্গে। গত বছর তাকে দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘ও মাই গড ২’তে। এ বছরও একাধিক চলচ্চিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |