মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
মনসুর আলম মুন্না , কক্সবাজার : কক্সবাজারে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী মোঃ তারেক’কে গ্রেফতার করেছে র্যাব ১৫। কক্সবাজার সদর থানাধীন পৌর শহরের লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২৪ জানুয়ারী কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়া স্থানীয় মালয়েশিয়া জুমা মসজিদের পশ্চিম পার্শ্বে ঝাউবনের ভিতর ৪র্থ শ্রেণিতে পড়ুয়া একজন ছাত্রী ধর্ষণের শিকার হয়।
ঘটনার দিন ভিকটিমের পিতাসহ বিবাহ অনুষ্ঠানে বেড়াতে যায়। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই জামাল উদ্দিন তাকে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে বললে ধর্ষক তারেক ভিকটিমের মুখ চেপে ধরে পাশবর্তী ঝাউবনের ভিতরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের পরে ভিকটিমের চিৎকার শুনে ঘটনাস্থলে লোকজন উপস্থিত হলে ভিকটিম এবং ধর্ষক তারেকসহ ভিকটিমের বড় ভাই জামালের বাড়িতে নিয়ে গেলে ভিকটিম ঘটনার কথা স্বীকার করে। পরে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৭ জানুয়ারি কক্সবাজার সদর থানায় মোঃ তারেক একমাত্র আসামী করে ধর্ষণ মামলা করার ২৪ ঘন্টার ভেতর আসামীকে গ্রেফতার করে র্যাব।