বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

গুরুতর আহত আফরোজা আব্বাস হাসপাতালে ভর্তি

গুরুতর আহত আফরোজা আব্বাস হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল  বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে ওজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার ডান হাত ভেঙে যায়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, দ্রুত হাসাপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |