মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: সবাইকে কাঁদিয়ে চির দিনের জন্য বিদায় নিলেন হকি ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সহসভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ।শনিবার (৩০ মার্চ) সকাল ৯.৩০ ঘটিকায় চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।কয়েক দিন আগে স্ট্রোক করেছিলেন ইউসুফ। আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ আনুমানিক ৬০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আজ বাদে আসর মরহুমের জানাযার নামায চট্টগ্রাম মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
ইউসুফের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে চলছে শোকের মাতম। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, হকি ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। আজ হকি লিগের দুই ম্যাচ শুরুর আগে ইউসুফের জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। হকি ফেডারেশনের পতাকা অর্ধনমিত করা হয়েছে ইউসুফকে শ্রদ্ধা জানাতে।চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে অনেক দিন থেকে তিনি জড়িত। চট্টগ্রাম মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলত। সেই সময় তিনি দলের কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ হকি ফেডারেশনে সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ দেশের বাইরে থাকাবস্থায় তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।