মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বেশকিছু ফেসবুক পেজের নাম উল্লেখ করে জিডি করলেন- বুবলী

বেশকিছু ফেসবুক পেজের নাম উল্লেখ করে জিডি করলেন- বুবলী

বেশকিছু ফেসবুক পেজের নাম উল্লেখ করে জিডি করলেন- বুবলী

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার বিতর্কিত চিত্রনায়িকা শবনম বুবলী। ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যেই তিনি থাকেন খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী প্রায়ই নানা ধরনের কটাক্ষের শিকার হন। এবার এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এই মনের মতো মানুষ পাইলাম সিনেমার নায়িকা।

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।যদিও পুরো বিষয়টিই শুরু থেকে গোপন রেখেছেন তিনি।

সাধারণ ডায়েরিতে বুবলী বলেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশকিছু ফেসবুক পেজের নাম উল্লেখ করে বুবলী থানায় একটি জিডি করেন। ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫ থেকে ২০টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম তিনি উল্লেখ করেছেন জিডিতে। এমনকি তার এই অভিযোগের তালিকায় রয়েছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

৮ মে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।’

তবে জিডি প্রসঙ্গে গণমাধ্যমকে এখনও কিছুই বলেননি বুবলী। এদিকে শাকিব-বুবলীর বিয়েই হয়নি এমন মন্তব্য করে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন বুবলীর সিনেমার প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |