মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

এভারেস্ট জয় : ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু

এভারেস্ট জয় : ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু

অনলাইন  ডেস্ক: এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা দুজনই মঙ্গোলিয়ার নাগরিক। দুই পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি রবিবার নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।

নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ওই পর্বতারোহীদের একজন হলেন তেসেদেনদামবা উসুখজারগেল (৫৩)। অন্যজন লাখাগাবাজাভ পুরুভসুরেন (৩১)। ৮ হাজার মিটারের বেশি উচ্চতায় তাদের মরদেহ পাওয়া গেছে। একজনের মরদেহ পাওয়া যায় ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় ও অন্যজনের মরদেহ পাওয়া যায় ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |