বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিক হেনস্তার ব্যাপারে আমরা সতর্ক আছি: ওবায়দুল কাদের

সাংবাদিক হেনস্তার ব্যাপারে আমরা সতর্ক আছি: ওবায়দুল কাদের

সাংবাদিক হেনস্তার ব্যাপারে আমরা সতর্ক আছি: ওবায়দুল কাদের

সেলিম সরকার: সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা এবং ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে, সে জন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই, এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কোন সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনও সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।

আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি। কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |