মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :কক্সবাজারের রামুতে স্বামী-স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) রাত ৩টার দিকে রামু ঈদগড়ের বউঘাট উপরেরখিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈদগড়ের বউঘাট উপরেরখিল এলাকার নুর মোহাম্মদ ও তার স্ত্রী রুবিনা আক্তার। প্রতিদিনের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান।
ওসি বলেন, গভীর রাতে বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে স্বামী ও স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন প্রতিদিনের কাগজকে বলেন, ঘটনার খবর পাওয়ার পর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এই ঘটনাট ঘটিয়েছে সেটি এখনো জানি না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।