মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব  প্রতিবেদক:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিন থেকে তাকে সিসিইউতে নেওয়া হয়।

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ জুলাই ভোরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

এর আগে গত ২ জুলাই তিনি ১১ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে। এর একদিন পর ২২ জুন তার হার্টে পেসমেকার স্থাপন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |