বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবি, আনসারসহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। আমরা অপরাধীদের একে একে চিহ্নিত করবো। পুলিশকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। পুলিশ সদস্যকে মেরে ফাঁসি দিয়ে গাছে টানিয়ে রেখেছে। এ চিত্র আপনারা দেখেছেন। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কারফিউ দিয়েছি। আশা করি, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।