মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

রাসুলের অনুপম আদর্শ বিশ্বশান্তি ও মুক্তির সনদ: জিএম কাদের

রাসুলের অনুপম আদর্শ বিশ্বশান্তি ও মুক্তির সনদ: জিএম কাদের

নিজস্ব  প্রতিবেদক: প‌বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপল‌ক্ষে মহাসম্মানিত এই দিনে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তাৎপর্যময় এই কল্যাণের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেছেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) পৃথিবীর জন্য অত্যন্ত বরকতময় দিন। এই দিনটি আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খৃষ্টাব্দের ১২ রবিউল আউয়াল পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্বনবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত অন্ধকার পৃথিবীতে মহানবী (সা.) জ্বলেছেন সত্য ও ন্যায়ের মশাল। অন্ধকার যুগের সকল কালিমা দূর করে সত্য ও ন্যায়ের শান্তির বাণী প্রচার করেছিলেন প্রিয়নবী (সা.)। রাসুলের অনুপম আদর্শ বিশ্ব শান্তি ও মুক্তির সনদ। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হযরত মুহম্মদ (সা.)।

তি‌নি বলেন, বিশ্বের শান্তিকামী মানুষের সামনে অনুপম আদর্শ হযরত মুহাম্মদ (সা.)। রাসুল (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে। রাসুল (সা.) এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে। মহানবীর (সা.) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ্ব-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত সম্ভব। মহানবী (সা.) এর শিক্ষায় সবার জীবন আলোকিত হোক এই আশাবাদ ব্যক্ত করে তি‌নি মহানবীর আদ‌র্শে দেশ গড়ার কা‌জে সবাইকে আত্ম‌নি‌য়োগ করার আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |