সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

জবি আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন

জবি আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন

জবি প্রতিনিধি:   
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২২-২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. এহসানুল হক রকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম।
বুধবার জবি আবৃত্তি সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাদিকা নিসা ও সাজিয়া ইফফাত, যুগ্ম-সাধারন সম্পদক আব্দুল্লাহ আলম নুর ও মাঈন আল মুবাশ্বির, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, অর্থ সম্পাদক রিদুয়ান ইসলাম, কর্মশালা সম্পাদক শিউলী আক্তার, দপ্তর সম্পাদক আতিক মেসবাহ লগ্ন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, অনুষ্ঠান সম্পাদক অনামিকা গাইন।
সভায় উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে. এম. সুজাউদ্দিন, সদ্য বিদায়ী সভাপতি মো. জহির উদ্দীন এবং সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিন।

শেয়ার করুন

Comments are closed.