মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বার আয়োজিত হল ডান্স ফেস্ট

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বার আয়োজিত হল ডান্স ফেস্ট

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বার আয়োজিত হল ডান্স ফেস্ট

তাসনীমুল হাসান মুবিন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বার আয়োজিত হল ডান্স ফেস্ট। মঙ্গলবার সন্ধায় ডান্স ক্লাব জয়ধ্বনি মঞ্চে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রথম নৃত্য অনুষ্ঠান। এই আয়োজনে আংশগ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডান্স ক্লাবের সদস্যরা।এই ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশীয় নৃত্যের পাশাপাশি ভরতনাট্যম,কত্থক,হিপহোপ ছাড়াও সকল ধারার নৃত্য। সেই সাথে ছিলো আদিবাসী শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধক্ষ্য মাসুম হাওলাদার বলেন “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডান্স ক্লাবের আয়োজন ছিলো মনোমুগ্ধকর, আবহাওয়ার কিছুটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও শিক্ষার্থীদের পরিবেশনায় বিন্দুমাত্র ত্রুটি ছিলোনা,আমাদের সংস্কৃতিমনা বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারায় সংস্কৃতি চর্চা হয় এবং আজকের অনুষ্ঠানও তার ব্যাতিক্রম নয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |