মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

০২৩-২৪ অর্থবছরে কুবির বাজেট ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার

০২৩-২৪ অর্থবছরে কুবির বাজেট ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার

০২৩-২৪ অর্থবছরে কুবির বাজেট ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাস হয়েছে। গত মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ ও হিসাব দপ্তরের উপ পরিচালক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থ ও হিসাব দপ্তরের তথ্যমতে, এই বছরের মূল বাজেট ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যার মাঝে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৫৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা এবং ঘাটতি বাজেট রয়েছে ৭২ লাখ ৫০ হাজার টাকা।

২০২৩-২৪ বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ গুলো হলো বেতন ভাতা বাবদ ৩৯ কোটি ৮২ লাখ টাকা, পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, গবেষণা বাবদ ২ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ৬ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা ৮ লাখ টাকা, মূলধন বাবদ ৪ কোটি ১৮ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৬ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে বাজেটের একটা বড় অংশ বেতন ভাতা এবং জ্বালানিতে খরচ হয়। নির্ধারিত বাজেটে যদি আগামী ছয় মাস পর রিভাইসে কোনো ঘাটতি মনে হয় আমরা সেটিকে বাড়াবো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |