মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.৪২, ৫ বছরের মধ্যে কমেছে পাসের হার ও জিপিএ ফাইভ

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.৪২, ৫ বছরের মধ্যে কমেছে পাসের হার ও জিপিএ ফাইভ

মোঃ খাইরুল ইসলাম, মুরাদনগর : কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে গত ৫ বছরের মধ্যে ধস নেমেছে। এবছর কুমিল্লা বোর্ডে কমেছে গড় পাসের হার ও জিপিএ–৫ এবং শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে মোট ১ লক্ষ ৮২ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে বিভিন্ন গ্ৰেডে পাস করেছে ১ লক্ষ ৪৩ হাজার ২১৬ জন।

পাশের হার শতকরা ৭৮. ৪২%। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। এবার পাসের হার কমেছে ১৩ শতাংশের বেশি। অকৃতকার্য হয়েছে ৩৯,৪১৬ জন শিক্ষার্থী । তার মধ্যে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী ফেল করেছেন গণিত ও ইংরেজি বিষয়ে।

এবছর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ৪,৭০৫ জন এবং ছাত্রী ৬৯১৮ জন । অথছ গত বছর জিপিএ-৫ পেয়েছিল প্রায় ২০ হাজার শিক্ষার্থী। শুক্রবার সকালে শিক্ষা বোর্ড কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো.আসাদুজ্জামান। এছাড়াও গতবছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২১১টি। কিন্তু এ বছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যা মাত্র ৭৯ টি।

পাসের হার কম হওয়ার বিষয়ে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, করোনার পর গত দুই বছর চারটি বিষয়, সংক্ষিপ্ত সিলেবাস, অর্ধেক নম্বরের ওপর পরীক্ষা হয়েছিল। এবার সব বিষয়ের ওপর পূর্ণ নম্বরে পরীক্ষা হয়। তাই এবার ফেলের হার বেশি। আগামীতে কুমিল্লা বোর্ড আরো ভালো ফলাফল করবে বলে বিশ্বাস করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |