মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

কুবিতে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যায় সমাপ্তি হলো ইংরেজি সপ্তাহের

কুবিতে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যায় সমাপ্তি হলো ইংরেজি সপ্তাহের

কুবিতে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যায় সমাপ্তি হলো ইংরেজি সপ্তাহের

মোহাম্মদ রাজীব, কুবি :  বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ইংরেজি সপ্তাহ-২০২৩ এর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সপ্তাহ ব্যাপী এ আয়োজন। ১৫ তম ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ১০ম ও ১১দশ ব্যাচের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় শেষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান, রম্য বিতর্ক, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন বিভাগটির শিক্ষার্থীরা। এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড বনানী বিশ্বাস, লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড এম এম শরীফুল করিম, ইংরেজি সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ড মোহা. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড স্বপন চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক কাজী ফাকেরা নওশীন, প্রভাষক তারিন বিনতে এনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |