মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

নোবিপ্রবিতে ‘লার্নিং এসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ‘লার্নিং এসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ‘লার্নিং এসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজু মিয়া, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের জন্য দিনব্যাপী ‘Learning Assessment: Setting of a Balanced Question Paper’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজন করে।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। কর্মশালায় ‘কী নোট স্পীকার’ হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. জাকির সাদুল্লাহ খান।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক ও মাইক্রোবায়োলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী এবং শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি.এম. রাকিবুল ইসলাম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি মৌলিক গবেষণার কাজে শিক্ষকদের আরো বেশী আত্মনিয়োগ করতে হবে। এই প্রশিক্ষণগুলো এই ধরনের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। বর্তমানে প্রশ্নপত্রের ধরণেও পরিবর্তন এসেছে। আমাদেরকে এর সাথে সামঞ্জস্য বিধান করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |