মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

নোবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি

নোবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি

রাজু মিয়া, নোবিপ্রবি: বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ।

আরও পড়ুন: গোয়ালন্দে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

অনুমোদিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমান (নাঈম রহমান) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান  আগামী এক বছরের জন্য তাদের নেতৃত্বে এই কমিটি দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো.মাকছুদুল কাদের সোহান, মোহাইমেনুল ইসলাম নুহাশ, নাজমুল ইসলাম দুর্জয়, আব্দুল্লাহ আল মাসুদ তানিম, মাফিন শিকদার, রেদোয়ান হোসেন, সাফি সারোয়ার, শাহ আবজাল খান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাঈম, আখতারুজ্জামান জিসান, জহিরুল ইসলাম জাহিদ ও আফনান ইয়ামিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিফতাউল হাসান সাব্বির,ইসরাত জাহান শিলা, মিরাজ মাহতাব, মো. সাইফুল ইসলাম, আরাফাতুল হক আশিক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |