মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

উপজেলা নির্বাচন: ৮ মে বন্ধ থাকবে ইবির সকল ক্লাস-পরীক্ষা

উপজেলা নির্বাচন: ৮ মে বন্ধ থাকবে ইবির সকল ক্লাস-পরীক্ষা

উপজেলা নির্বাচন: ৮ মে বন্ধ থাকবে ইবির সকল ক্লাস-পরীক্ষা

জামাল উদ্দীনঃ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ৮ মে (বুধবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণায়ের স্বারক মোতাবেক ১৪১ টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন অর্থাৎ ০৮ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় ওইদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। এবং  অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |