বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ইসরায়েল হামলা চালালে সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান

ইরানের স্বার্থের ওপর যেকোনও ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা বিস্তারিত

ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল, উদ্বিগ্ন জাতিসংঘ

দিন দুয়েক আগেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইতিহাসে প্রথমবারের মতো চালানো এই হামলার পর ‘বল’ এখন ইসরায়েলের কোর্টে এবং হামলার জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। এই বিস্তারিত

হামলার সময় ইসরায়েলকে রক্ষায় সহযোগিতা করেছে সৌদি!

হামলার সময় ইসরায়েলকে রক্ষায় সহযোগিতা করেছে সৌদি!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ছোড়া ড্রোন-ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব। সৌদিতে ক্ষমতাসীন রাজপরিবারের ওয়েবসাইটের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন বিস্তারিত

ঘোর সংকটে মধ্যপ্রাচ্য

ঘোর সংকটে মধ্যপ্রাচ্য

কে প্রথম গুলি ছুড়েছে- ইরান না ইসরায়েল, এ অনেক পুরনো, অমীমাংসিত তর্ক। কার্যকারণের দূর-অতীত না টানলেও একদম তাজা প্রেক্ষাপট এড়িয়ে যাওয়া যায় না। ইরান শনিবার দিবাগত রাতে ইসরায়েলের ওপর আকাশপথে বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে ভূমি ব্যবহারের সুযোগ দেবে না আরব দেশগুলো

যুক্তরাষ্ট্রকে ভূমি ব্যবহারের সুযোগ দেবে না আরব দেশগুলো

পারস্য উপসাগরীয় আরব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, ওয়াশিংটনকে ইরানে সম্ভাব্য হামলা চালানোর কাজে তাদের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। আরব দেশগুলো এমন সময় এই বিস্তারিত

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি। তবে উত্তেজনা এখানেই থামছে না। এবার জর্ডানে হামলার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলকে সহযোগিতা করলে জর্ডান পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটি। রোববার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম তেহরান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের একটি সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছে, জর্ডান গুরুতর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে এবং ইহুদিবাদী দেশটির সাথে জোটবদ্ধ হলে তারা (ইরানের) পরবর্তী টার্গেট হতে পারে। এর আগে সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে রোববার (১৪ এপ্রিল) গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। ইরানের এই হামলা প্রতিরোধে অবশ্য ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্ডানও। আমেরিকার মিত্র এই দেশটি ইসরায়েলের দিকে উড়ন্ত কয়েক ডজন ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করে। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য সামনে আনে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, উত্তর ও মধ্য জর্ডান জুড়ে ইসরায়েলের দিকে হামলা চালাতে উড়ে যাওয়া কয়েক ডজন ইরানি ড্রোন জর্ডান ভূপাতিত করেছে বলে দুটি ‘আঞ্চলিক নিরাপত্তা সূত্রকে’ উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স। জর্ডানের যুদ্ধবিমানগুলো ইরানের নিক্ষেপ করা এসব ড্রোন গুলি করে ভূপাতিত করে। সূত্রগুলো জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা এসব ড্রোন হামলা চালাতে জেরুজালেমের দিকে যাচ্ছিল এবং পথিমধ্যেই ড্রোনগুলোকে জর্ডান উপত্যকার জর্ডানিয়ান অংশে গুলি করে ভূপাতিত করে জর্ডানের যুদ্ধবিমান। এছাড়া অন্য ড্রোনগুলোকে ইরাক-সিরিয়া সীমান্তের কাছে আটকে দেওয়া হয় বলেও জানানো হয়েছে। তবে এ বিষয়ে ওই সূত্রগুলো আর বিস্তারিত কিছু জানায়নি। তেহরান টাইমস বলছে, ইরানের ওই সামরিক সূত্রটি জোর দিয়ে বলেছে- জর্ডান যদি ভবিষ্যতে কোনো পদক্ষেপে জড়িত হওয়ার পথ বেছে নেয় তবে দেশটি ইরানের সামরিক অভিযানের পরবর্তী লক্ষ্য হয়ে উঠতে পারে। এর প্রতিক্রিয়ায় সম্ভাব্য সংঘর্ষের পটভূমিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জর্ডান এবং প্রতিবেশী দেশগুলোতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফারস দেশটির একটি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরায়েলের সমর্থনে যে কোনো পদক্ষেপের জন্য জর্ডানকে নজরে রাখছে ইরান। এমনকি দেশটি (জর্ডান) ‘পরবর্তী লক্ষ্যবস্তু’ হতে পারে বলেও সতর্ক করেছে ইরান। ফারস জানিয়েছে, ‘সামরিক এই পরিকল্পনা সম্পর্কে অবহিত একটি সূত্র বলেছে, (আমরা) ইসরায়েলে শাস্তিমূলক আক্রমণের সময় জর্ডানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ... এবং যদি তারা (ইসরায়েলকে সমর্থন করার জন্য) সম্ভাব্য কোনো পদক্ষেপে অংশ নেয় তবে তারা (জর্ডান) পরবর্তী টার্গেট হবে।’

পরবর্তী টার্গেট হতে পারে জর্ডান, হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি। তবে উত্তেজনা এখানেই থামছে না। এবার জর্ডানে হামলার হুমকি বিস্তারিত

সিরিয়ার দামেস্কে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলজুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ইরান থেকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেই সঙ্গে ছিল ড্রোন। যদিও আইডিএফের দাবি, তারা ‘প্রায় সবগুলো’ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইরানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা নিহতের জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস’ এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস (আইআরজিসি) ফের আগ্রাসন চালালে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি’র একজন সিনিয়র কমান্ডার। এক প্রতিবেদনে পার্স টুডে জানিয়েছে, সাক্ষাৎকারে ওই সিনিয়র কমান্ডার বলেন- যদি ইরানের মাটিতে আবারও কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল তবে ‘দ্বিগুণ শক্তি দিয়ে জবাব দেবে’ ইসরায়েল। অন্যদিকে, শনিবার রাতে ইসরায়েলে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে জানিয়ে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘ইরানের হামলার পর আমেরিকা যদি ইহুদিবাদী ইসরাইলকে আগ্রাসন চালাতে সমর্থন দেয় বা তার সঙ্গে আগ্রাসনে অংশ নেয়, তবে উভয়ের জন্য চরম ও মর্মান্তিক জবাব দেবে ইরানের সামরিক বাহিনী। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডানের সঙ্গে তারা ‘প্রায় সবগুলো’ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সমন্বিত জি-সেভেন কূটনৈতিক প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ‘বন্ধু দেশ’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি তাকে (নেতানিয়াহু) বলেছি- ইসরায়েল নজিরবিহীন আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার এবং শত্রুদের পরাজিত করার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে। এটা শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা যে, তারা কার্যতভাবে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না।’ উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা বাড়তে থাকে। এরমধ্যেই গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা কুদস ফোর্সের সিরিয়া ও লেবানন শাখার কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপরই ইসরায়েলে প্রতিশোধমূলক হামলায় হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

ফের আগ্রাসন চালালে ইসরায়েলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইরানের

সিরিয়ার দামেস্কে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলজুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ইরান থেকে অন্তত বিস্তারিত

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা শুরু

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান। রোববার (১৪ এপ্রিল) ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছুড়েছে তেহরান। যেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ইরান থেকে বিস্তারিত

১২ মিনিটে ইসরায়েলে পৌঁছাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র

১২ মিনিটে ইসরায়েলে পৌঁছাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক কার্যক্রমের অংশ হিসেবে ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে। তাদের এই কার্যক্রম পশ্চিমা দেশগুলোকে সবসময় আতঙ্কিত করেছে। দখলদার ইসরায়েলের ওপর এসব ড্রোন ও বিস্তারিত

সংযুক্ত আরব আমিরাত শারজাহ্ ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের মধ্যে দুইজন ভারতীয় নিহত

সংযুক্ত আরব আমিরাত শারজাহ্ ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের মধ্যে দুইজন ভারতীয় নিহত

মোহাম্মদ আরমান চৌধুরী, ইউএ ই প্রতিনিধি : শারজাহ্তে সাম্প্রতিক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মারা যাওয়া ফিলিপিনার স্বামীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার স্ত্রীর দেহাবশেষের সাথে দেশে ফেরত পাঠানোর জন্য অপেক্ষা বিস্তারিত



দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |