মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কক্সবাজারে ফের পাহাড়ধস, নিহত ২

কক্সবাজারে ফের পাহাড়ধস, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় ফের পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোরে উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লক এবং বালুখালী এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার ইসলাম (৩৫)। তবে, ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামসুদ্দৌজা বলেন, মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। ভোর ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ ব্লকে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর বিধ্বস্ত হয়ে মাটিচাপায় এক রোহিঙ্গা মারা যান। উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, বালুখালী ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় মাটিচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু রোহিঙ্গা নাকি স্থানীয় বাসিন্দা তা খোঁজ নেওয়া হচ্ছে। এর আগে, গত ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে মাটিচাপায় ২ বাংলাদেশি এবং ৮ রোহিঙ্গা নিহত হন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |