বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নারী ফুটবলার আঁখির বাবাকে পুলিশের হুমকি

নারী ফুটবলার আঁখির বাবাকে পুলিশের হুমকি

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। শিরোপা জয়ে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার। এই আনন্দ ও উৎসবের সময় নারী ফুটবলার দলের ডিফেন্সের খেলোয়ার আঁখি খাতুনের বাবাকে হুমকি দিয়েছেন, শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) মামুন। এমন অভিযোগ করেছেন আঁখি ও তার বাবা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ফুটবলার আখিঁর বড় ভাই নজরুল ইসলাম বলেন, একটি কাগজে সই করতে রাজি না হওয়ায় বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম আরও বলেন, বুধবার বিকালে শাহজাদপুর থানার এএসআই মামুনসহ একটি টিম আমাদের বাড়িতে আসে। পরে আমার বাবাকে বলেন, সরকার থেকে আঁখিকে যে জায়গাটি দেওয়া হয়েছে। এই জায়গার উপরে কোর্ট থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আপনারা এখান থেকে চলে যান। তা না হলে থানায় ধরে নিয়ে যাবো।

ফুটবলার আঁখি খাতুন জানান, আমার বাবাকে থানা থেকে ধমকানো হয়েছে, একটা পেপার নিয়ে। বলেছে সই করতে হবে, আমার বাবা সই করেননি। তাই আমার বাবাকে থানায় নিয়ে যাবে বলেছে। আমাকে ফোনে জানানো হয়েছে, আমি যাওয়ার পর থানায় যেতে হবে আমাকেও।

আঁখির বাবা বলেন, আমি বাদী বা আসামি কোনোটাই না। আমি পুলিশকে বলেছি আপনারা ইউএনও বা ডিসি স্যারের সাথে কথা বলেন। তখন আমাকে কটুক্তি করেছে তারা। আর এক পুলিশ সদস্য আমাকে ধরে নিয়ে যাবে বলেছে।

শেয়ার করুন