মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

টিকিট কালোবাজারি: নতুন কৌশলে সক্রিয় পুরনো চক্র

টিকিট কালোবাজারি: নতুন কৌশলে সক্রিয় পুরনো চক্র

টিকিট কালোবাজারি: নতুন কৌশলে সক্রিয় পুরনো চক্র

নিজস্ব সংবাদদাতা: রেলপথে টিকিট কালোবাজারির অভিযোগ বহু পুরনো। বিশেষ করে ঈদ বা লম্বা ছুটির সময় সবচেয়ে বেশি বাড়ে ট্রেনের টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য। রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব চক্র সাময়িক থেমে গেলেও পরবর্তীতে নতুন কৌশলে ফের সক্রিয় হয়ে ওঠে। এছাড়া প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠছে নতুন নতুন চক্রও। এক সময় কাউন্টার থেকে সরানো টিকিট চলে আসত এসব চক্রের হাতে। এখন পরিকল্পিতভাবে অনলাইনে টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করছে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এ পর্যন্ত যাদের আইনের আওতায় আনা হয়েছে তারা প্রত্যেকেই অনলাইন বা অফলাইনে টিকিট বিক্রির সঙ্গে সরাসরি জড়িত। এমনই একজন মিজান ঢালী। ২০০৩ সালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের পিয়ন পদে যোগ দেন তিনি। তখন ট্রেনের টিকিট কাউন্টার থেকে হাতে হাতেই কিনতে হতো। ২০০৭ সালে ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি শুরুর পর যখন সিএনএস বিডি এই দায়িত্বে এসেছিল, তখন সেখানে তার চাকরি হয়। ২০২০ সাল থেকে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে সহজ ডটকমের ব্যবস্থাপনায়, সেখানেও তার চাকরি বহাল থাকে। এই মিজান ঢালীকে রোজার ঈদের আগে টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে র‌্যাব। তার সঙ্গে গ্রেফতার হন নিউটন বিশ্বাস নামে আরেকজন, তিনিও ২০১২ সাল থেকে রেলওয়ের কমলাপুর স্টেশন সাপোর্ট কর্মী হিসেবে নিয়োগ পেয়ে সিএনএস বিডি হয়ে সহজ ডটকমে কাজ করছিলেন সার্ভার অপারেটর হিসেবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |