মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুলাই) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রায় দুই হাজার পাচ শত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের আইইউবিএটির প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তনে কৃষি, ব্যবসায়, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, ইকনোমিক্স, ট্যুরিজ্ম এন্ড হসপিটালিটি এবং নার্সিং বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সমাবর্তনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. কখা শেঞ্জেলিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. ইয়ংমিন সিও।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটি’র বোর্ড অব ট্রাষ্টিজ এর চেয়ারম্যান জুবের আলিম। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া নতুন গ্র্যাজুয়েটদের ধৈর্যহারা না হয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যোগ্যতা না থাকলে একটি কোম্পানি আপনাকে চাকরি দেবে কেন? কাজেই আপনাদের এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন হয়েছে। এই শিক্ষা নিয়ে নিজেদেরকে আরো দক্ষ করে তুলতে কাজে বেরিয়ে পড়ুন। শুধুমাত্র এই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেখে কেউ আপনাদের মূল্যয়ন করবে না।
এসময় নতুন গ্র্যাজুয়েটদের ধৈর্য্যহারা না হয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহবান জানান। এসময় প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে এর সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধি করতে গ্র্যাজুয়েটদের স্বেচ্ছাসেবী হিসেবে নেমে পড়ার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বসে থাকলে চলবে না, এর সঙ্গে দক্ষতা যোগ্য করার জন্য চেষ্টা চালাতে হবে৷ স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।