মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

আগামী ১৫ অক্টোবরে ৪৩তম বিসিএসের ভাইভা শুরু

আগামী ১৫ অক্টোবরে ৪৩তম বিসিএসের ভাইভা শুরু

আগামী ১৫ অক্টোবরে থেকে ৪৩তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদের মৌখিক পরীক্ষা থেকে পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য ৪ হাজার ২৬৬ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য ৫৪৭ জন সাময়িকভাবে রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা পিএসসির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁও শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: তৃণমূলে স্কাউটিংয়ের কার্যক্রম ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি’ কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |