মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

বিসিএসের

নিজস্ব  প্রতিবেদক:  ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আরও পড়ুন: সারাদেশে র‍্যাবের ৪২৮ টহল দল মোতায়েন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে কমিশন স্থগিত করেছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়ার কথা রয়েছে। আর নন-ক্যাডারে নেয়ার কথা ১ হাজার ২২ জন।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |