মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

পরীর বাসায় ভূতের উৎপাত!

পরীর বাসায় ভূতের উৎপাত!

ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন পরীমনি। সম্প্রতি শরিফুল রাজকে নিয়ে আবারো আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। এর পরের ঘটনাগুলো বিভিন্ন সময়ে ভিন্ন মোড় নিয়েছে! রিয়েল লাইফকে এক পাশে রেখে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রমোশনে ব্যস্ত তিনি। স্কুল থেকে শুরু করে কিড জোন- সবখানে পরীকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

শোনা যাচ্ছে, রাজ ও পরী একসঙ্গে দুবাই যাচ্ছেন। কারণ হিসেবেও জানা গেছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তারা। ১৫ জানুয়ারি সন্ধ্যায় দুবাইয়ের আজমানে একত্রিত হচ্ছেন এই তারকা দম্পতি। কবে যাচ্ছেন দুবাই? প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘এখনও জানি না। আমার কাগজপত্র সব রাজের কাছে। বাবুর পাসপোর্ট থেকে শুরু করে সব।’

রবিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় সংবাদমাধ্যকে এই অভিনেত্রী জানান, তার বাসায় ভূতের উৎপাত আছে। মানে? প্রশ্ন করতেই আলোচিত এ নায়িকা বলেন, ‘হুম। আমার বাসায় ভূত আছে। ইলিশ মাছ রান্না করতে গিয়ে ভূত এসেছে। আমার গৃহকর্মীকে ভূতে ধরছে। ফ্রিজের সব সবজি বের করে রান্না করে ফেলছে।’

এ সময় এই অভিনেত্রীকে বেশ উৎফুল্ল মনে হয়েছে। রাজ্যকে নিয়ে ভালোই আছেন মা। তবে রাজের সঙ্গে সর্ম্পক কতটুকু উন্নতি হয়েছে- সে প্রশ্ন থেকেই যায়। রাজ ও পরী কেমন আছেন? সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। যদি একসঙ্গে দুবাই উড়াল দেন এ জুটি তাহলে হয়তো দেখা যাবে তাদের কেমিস্ট্রি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |