মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

খোলামেলা ছবিতে ঝড় তুললেন বিদ্যা বালান

খোলামেলা ছবিতে ঝড় তুললেন বিদ্যা বালান

অনলাইন  ডেস্ক:

চোখে সানগ্লাস, হাতে কফির কাপ নিয়ে চেয়ারের উপর গা এলিয়ে বসে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। অভিনেত্রীর শরীরের ওপর ও নিচের অংশ একদম উন্মুক্ত। আর স্পর্শকাতর অঙ্গ ঢাকার জন্য বেছে নিয়েছেন খবরের কাগজ।

অভিনেত্রীর এ ছবি ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। বলিউডের আবেদনময়ী নায়িকাকে এভাবে খোলামেলা ছবিতে দেখে নেটিজেনদের মনে হাজারও প্রশ্ন। কেননা, সচরাচর এ তারকাকে এমন খোলামেলা দেখা যায় না।

বিদ্যাকে ব্যক্তিজীবনে শাড়িতেই বেশি দেখা যায়। শাড়িতে সাজতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। কিন্তু হঠাৎ বোল্ড অবতারে দেখে সবাই প্রশ্ন করছেন, এটা কি তাহলে ‘ডার্টি পিকচার’ এর সিক্যুয়েল?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর বলছে, বিদ্যার এই বোল্ড ছবি ডাব্বু রতনানির ক্যালেন্ডার শুটের। হোলির দিন সোশ্যালে শেয়ার করা হয় ছবিটি। আর অভিনেত্রীর হট লুকে চোখ পড়তেই কাবু হয়ে পড়েন আট থেকে আশির পুরুষরা।

নেটিজেনদের কেউ অভিনেত্রীর ছবিতে বুঁদ হলেও কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও করছেন। একাংশ লিখেছেন, ‘বুড়ো বয়সের ভীমরতি’। কেউ লিখেছেন, ‘ছবিটিতে এডিটিং একটু বেশিই করা হয়েছে।’ আবার কেউ কেউ উরফি জাভেদের সঙ্গেও তুলনা করেছেন বিদ্যা বালানকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |