মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বুবলীর সঙ্গে আর দেখা যাবে না শাকিবকে

বুবলীর সঙ্গে আর দেখা যাবে না শাকিবকে

বুবলীর সঙ্গে আর দেখা যাবে না শাকিবকে

আমার সন্তান শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির সঙ্গে মা’ও আসে। তখন আমাদের হয়তো এক ছবিতে দেখা যায়। সন্তানের জন্য আমাদের দেখা-সাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক। তাই এসব নিয়ে রঙ মাখিয়ে খবর প্রকাশের কিছু নেই। আমাদের সম্পর্ক যে নেই, সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করেছি। এসব নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা বলতে চাই না। আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। এছাড়া শুধু অফস্ক্রিন না ব্যক্তি জীবনের বাইরে অনস্ক্রিনও এই জুটিকে আর দেখবেন না দর্শক, এমনটাই গণমাধ্যমে জানালেন শাকিব খান।

নানাধরনের গুজবের জবাবে শাকিব খান বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করবো না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। সদ্য মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার সুরমা সুরমা একটা রোমান্টিক গান হওয়ার পরও দু’জনের মধ্যে চোখে পড়ার মতো দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। শাকিব গণমাধ্যমকে জানিয়েছেন, তার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। তিনি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান না। কাজের বাইরে ব্যাক্তিজীবনে তাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে এমনটাও বলেছেন শাকিব খান। খুব স্পষ্টভাবে তিনি বলেন, বুবলীর জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |