মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

আমার আর সৃজিতের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো: যীশু

আমার আর সৃজিতের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো: যীশু

আমার আর সৃজিতের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো: যীশু

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জুটি যীশু সেনগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায়। একসঙ্গে উপহার দিয়েছেন ‘উমা’, ‘রাজকাহিনী’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা।

আজ থেকে প্রায় দুই বছর আগে সৃজিত-যীশুর মনোমালিন্যের খবর সামনে আসে।

কেন চিড় ধরেছিল দুজনের বন্ধুত্বে? জানা গেছে, সৃজিত একটি ছবি পরিকল্পনা করেন। ছবির নাম ‘লহ গৌরাঙ্গের নামে রে’। সেই ছবিতে চৈতন্যদেবের চরিত্রে যীশু সেনগুপ্তকে কাস্ট করার কথা ভাবেন প্রযোজক রাণা সরকার।

তবে সেই প্রস্তাবে রাজি হননি যীশু এবং তখন সৃজিত জানান যে যীশু কখনোই তার প্রথম পছ্ন্দ ছিলেন না। তখনই সামনে আসে সেই মনোমালিন্যের কথা।

বর্তমানে সেই দূরত্ব মিটেছে। চলতি বছরে ফের সৃজিতের ছবিতে দেখা যাবে যীশুকে। পূজায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দশম অবতার’। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসানের সঙ্গে দেখা যাবে যীশু সেনগুপ্তকেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে মনোমালিন্য নিয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি জানান যে, মতের অমিল হয়েছিল তাদের তবে সেই ঝামেলা মিটে গেছে অনেকটাই।

যীশু বলেন, ‘আমি আর সৃজিত অনেকটা স্বামী স্ত্রীর মতো। আমরা ঝামেলা করি, তারপর চুমু খেয়ে ঝামেলা মিটিয়ে নিই। কয়েকটি বিষয়ে মতের অমিল হয়েছিল। আমরা দুজনেই একে অপরকে অনেক কথা বলি।

দুজনেই দুঃখ পেয়েছিলাম। যেহেতু আমরা খুবই কাছের বন্ধু, তাই দুজনেই একটু বেশিই কষ্ট পাই। কিন্তু আমাদের বন্ধুত্বটা বেঁচে ছিল আর আমরা ঝামেলা মিটিয়ে নিয়েছি।

২০১৮ সালে সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ‘এক যে ছিল রাজা’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি দুজনকে। অবশ্য ২০১৯ সালের পর থেকে সেভাবে টলিউডের ছবিতে দেখা যায় না যীশুকে।

তিনি এখন হিন্দি, তামিল, তেলেগুর কাজ নিয়েই বরং বেশি ব্যস্ত থাকেন। আগামীতে এই অভিনেতাকে দেখা যাবে ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে। এতে বলিউড অভিনেত্রী কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যীশু।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |