মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে জায়েদ খানের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হঠাৎ এমনই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে এমন খবর আছে, সিনেমাটির বিষয়ে সায়ন্তিকার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু তাঁর ঢাকায় আসার অনুমোদনের অপেক্ষামাত্র।
তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জায়েদ খান।সম্প্রতি এক গনমাধ্যমে তিনি বলেন, ‘আরে এটি ভুয়া খবর। আলোচনায় আসার জন্য এসব। আমাকে কয়েকজন এই নিউজের লিংক পাঠিয়েছেন, দেখে আমি হাসলাম। আমি এই খবর দেখে তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন, “আমি এসব কোথাও বলিনি।”’
জায়েদ আরো বলেব, ‘এসব কী রে ভাই, খামাখা একটা খবর। তাজু কামরুল এফডিসি পাড়ায় থাকেন। খামাখা আলোচনায় থাকতে চান। এটি অনন্য মামুনের পার্টি। কিছু মানুষ আছে, কোনো নিউজ না থাকলে, খবরে থাকতে, আলোচনায় থাকতে, খবর বানিয়ে ফেলেন। দেখেন না, অনন্য মামুন আমির খানের ভাইকে ছবিতে চুক্তি না করেই খবর ছড়িয়েছিল। এসব খুবই হাস্যকর ব্যাপার।’
আগে ওই পরিচালকের সঙ্গে একটি ছবি নিয়ে কথা হয়েছিল বলে জানান জায়েদ খান। বলেন, ‘একটা ছবি নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু কোনো চুক্তি বা চূড়ান্ত কোনো কিছুই হয়নি। এফডিসিতে এ রকম অনেক পরিচালকের সঙ্গে আমার ছবি নিয়ে আলোচনা হয়, হয়েছে। যদি প্রাথমিক আলোচনাতেই চূড়ান্ত ধরা হতো, তাহলে আমি ৫০টি ছবির ঘোষণা দিতে পারতাম। শুনি ওই পরিচালক এখন নাটক করেন, তিনি নাটক নিয়ে আছেন।’
এই অভিনেতা আরো বলেছেন, ‘নিউজের লিংকগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি তো অস্বীকার করেন। আমি তাঁকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না যেন। এর আগে অন্য একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়ে একটা নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ শ্রাবন্তীকে বুঝিয়েছিল, আমি নাকি তাঁর নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না।’