মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

অবশেষে জোভানের স্ত্রীর পরিচয় প্রকাশ্যে

অবশেষে জোভানের স্ত্রীর পরিচয় প্রকাশ্যে

বিনোদন ডেস্কঃনতুন বছর ২০২৪’র শুরুতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে বিয়ে-সম্পর্কিত কোনো তথ্য ফাঁস করেননি তিনি। কেবল স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে বিয়ের খবর জানান এ অভিনেতা। এবার বিয়ের আরও কিছু ছবি শেয়ার করেছেন তিনি। যে পোস্টটি ট্যাগ করেছেন তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনাকে।

অবশেষে জোভানের স্ত্রীর নাম যেটি গণমাধ্যমে এসেছিল, সেটিই সত্যি হয়েছে। জানা যায়, নির্জনার সঙ্গে আগে থেকেই তাঁর পরিচয় ছিল, পরে তা প্রেমে রূপ নেয়। পারিবারিকভাবে হয় বিয়ের আয়োজন। চলতি মাসের ৩১ তারিখ জোভান-নির্জনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে।যদিও এ বিষয়েও এখনও কোনো কথা বলতে চাননি অভিনেতা। তিনি বলেন, ‘এখন কিছু বলা যাবে না। ৩১ জানুয়ারির পর কথা বলব। এর আগে কিছু বলব না।’জোভানের স্ত্রী নির্জনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন। তাঁর বাড়ি পুরান ঢাকায়।

গত ১২ জানুয়ারি তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এদিন রাত ৯টায় ছবি শেয়ার করে নিজের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা।সেই নির্জনাকেই বিয়ে করলেন জোভানসেই নির্জনাকেই বিয়ে করলেন জোভান।প্রসঙ্গত, শোবিজে জোভান পা রাখেন ২০১১ সালে। এরপর নাটকের পাশাপাশি সিনেমা, ওয়েব ফিল্মেও কাজ করেছেন। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনও ছড়িয়ে ছিল তাঁর। তবে সেসব গুঞ্জন মিথ্যা করে দিয়ে মিডিয়ার বাইরের এক সাধারণ মেয়েকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেতা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |