মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি

মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। আজ  রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। অভিনেত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রতিষ্ঠাতা আবদুল আজিজ।

এ প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুস্থতা ভুগছিলেন পূজা চেরির মা। এ অবস্থায় আজ রোববার বেলা ১১টার দিকে মৃত্যু হয়েছে তার। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় কাজ করছেন এখনও।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |