মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

তোপের মুখে পড়ে মুখ খুললেন জোভান

তোপের মুখে পড়ে মুখ খুললেন জোভান

বিনোদন ডেস্ক: এবার ঈদে ইউটিউবে উন্মুক্ত হয় ‘রূপান্তর’ শিরোনামের একটি নাটক। আর নাটকটি প্রচারের পর থেকেই তুমুল বিতর্কের সৃষ্টি হয় দর্শক মহলে। তীব্র সমালোচনার মুখে পরদিন সকালেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এই নাটকটিতে সৌরভ চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ আর রিমঝিম চরিত্রে সামিরা খান মাহি।বর্তমানে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে নাটকটি। নাটকটি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এসবের মাঝেই হঠাৎ উধাও জোভান-মাহির ফ্যানপেজ। জোভানের ১৯ লাখ ও মাহির ২৪ লাখ ফলোয়ারের পেজ দুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি কেবল সমালোচনায় থেমে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা জোভানকে তুলোধোনা করছেন দর্শক।‘রূপান্তর’ নাটকে অভিনয়ের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জোভান। এই অভিনেতা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের চরিত্রে আর অভিনয় করবেন না তিনি। তার কথায়, ‘বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। তবে আমি বুঝতে পারছি না, এটি নিয়ে কেন এত সমালোচনা হবে! নাটকের ভিউ কিন্তু খুব বেশি হয়নি। আমার মনে হয়, মানুষ না দেখেই নাটকটির সমালোচনা করছে। যাই হোক, ভক্ত-দর্শকরা এ ধরনের কাজ পছন্দ করে না- এটি বুঝেছি। যেহেতু তারা এসব পছন্দ করে না তাই আগামীতে এসব কাজ আর করব না।’

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য জোভানের বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়ার বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন এই অভিনেতা। জোভানের ভাষ্য, হতে পারে এটা উদ্দেশ্যপ্রণোদিত। কেননা সামগ্রিকভাবে কথা বলার থেকে ব্যক্তিগত আক্রমণই বেশি করা হচ্ছে। দর্শক যেহেতু পছন্দ করছে না, তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না। এরপর থেকে এসব করব না আর। একই সঙ্গে নেটিজেনদের উদ্দেশে জোভান বলেন, ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। সেখানে আমার সব কথা জানাব।বিষয়টি নিয়ে গণমাধ্যমে নির্মাতা রিংকু বলেন, ‘আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমি আসলে একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এ ধরনের ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটে। এটা হরমোনজনিত শারীরিক ঘটনা। আমি দেখানোর চেষ্টা করেছি হরমোনজনিত কারণে একজন মানুষের ক্রমেই একা হয়ে যাওয়ার গল্প। কিন্তু এ বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ। এই সরল গল্পটি যদি আমরা না গ্রহণ করি, তাহলে নতুন গল্প বলব

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |