মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি!

বিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি!

বিনোদন ডেস্ক: মিমি চক্রবর্তী একটা সময় অভিনয়ের পাশাপাশি দাপিয়ে রাজনীতিও করেছেন। দুটোকে সামলেছেন দক্ষ হাতে। গত লোকসভা নির্বাচনের আগেও প্রচারণায় মুখর ছিলেন তিনি। তবে এ বছর সেসব নেই। তবে আছে কাজ। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘আলাপ’। সেসব নিয়ে কথা বলেছেন মিমি। এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে মিমিকে প্রশ্ন করা হয়। মিমি চক্রবর্তীকে টালিউডের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা চলে। অভিনেত্রী অভিনয় থেকে তার রূপ, স্টাইল মন কেড়েছে বহু বহু ভক্তের। কিন্তু এহেন অভিনেত্রী এখনো সিঙ্গল, কবে বিয়ের পরিকল্পনা তার? এই প্রসঙ্গে তিনি বলেন, আমি তো সংসার করছি। সবাই বিয়ে বা প্রেমকে তো সংসার বলে সেটা তো আমার আছে। আমার বাবা-মায়ের দায়িত্ব আছে, তিনটি সন্তান আছে। আর কী চাই? আমি ভালোই আছি। তবে যদি পরে কখনো কোনো সম্পর্কে যাই জানাব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |