মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

ছেলের কাছে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক: গত বছর ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। তাকে ভর্তি করা হয় সেখানকার সেন্ট মাইকেল হাসপাতালে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন। বিছানায় শুয়ে থাকা নিবিড় প্রায় ১৪ মাস পর চোখ মেলতে শুরু করেছেন।

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। তবে হাসপাতাল থেকে তাকে রিহ্যাবে নেওয়ার প্রস্তুতি চলছে। সবাই আমার ছেলের জন্য যেভাবে প্রার্থনা করেছেন, এ জন্য আমার গোটা পরিবার কৃতজ্ঞ। সবার ভালোবাসা ও প্রার্থনায় ছেলেটি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। আমি ব্যক্তিগত কাজে ১৮ এপ্রিল ঢাকায় এসেছিলাম। আবার ৫ মে কানাডায় ফিরে যাব। যাওয়ার পর তার চিকিৎসাবিষয়ক আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।’

কানাডার একটি কলেজে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশোনা করতেন নিবিড় কুমার। দুর্ঘটনার পর ১৪ মাস ধরে টরন্টোয় সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দুর্ঘটনার পরদিন থেকেই তার সঙ্গে বাবা-মা দুজনেরই ঠিকানা ওই হাসপাতাল। সেখানে শিল্পীর পরিবারের সদস্যরাও রয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |